মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে এড. এম এ ওয়াহাব এর স্মরণে শোকসভা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৩৫ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিজ্ঞ সহকারী জজ দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট এম এ ওয়াহাব (৬৬) এর মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ (আগস্ট) দুপুরে চৌকি আদালত মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর চৌকি আদালতের আয়োজনে শোকসভায় কলমাকান্দা চৌকি আদালতের বিজ্ঞ সহকারী জজ মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে, দুর্গাপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ কে এম জাকারিয়া সরকার এর সঞ্চালনায়, সিনিয়ন আইনজীবীর স্মরণে ১ঘন্টা কমল বিরতি শেষে, অন্যদের মাঝে বক্তব্য রাখেন, আইনজীবী সহকারী আবু সাঈদ খন্দকার, ফারুক মিয়া, আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন এড. আবু ছিদ্দিক আনোয়ারী, এড. জয়নাল আবেদীন, এড. মানেশ চন্দ্র সাহা, এড. শাহানেওয়াজ আকনজি, এড. এম এ জিন্নাহ প্রমুখ। এড. এম এ ওয়াহাব গত ২২ আগস্ট ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মরহুম এডভোকেট এম এ ওয়াহাব ১৯৫৯ সালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পশ্চিম হাড়িগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা ল কলেজ থেকে এলএলবি পাস করে ১৯৮৬ সালে নেত্রকোনা বার অ্যাসোসিয়েশনে যোগ দেন। দুর্গাপুর চৌকি আদালতে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। সামাজিকভাবে তিনি সক্রিয় ছিলেন। নিজ গ্রামে ঈদগাহ ও একটি মাদরাসার জন্য জমি দানসহ নানা কাজে সম্পৃক্ত ছিলেন।

গত শুক্রবার (২২ আগস্ট) মৃত্যুর পর ওইদিন বিকেলে কলমাকান্দা উপজেলা স্টেডিয়ামে প্রথম নামাজে জানাজা এবং রাতে নিজ গ্রামের ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com