মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, আতঙ্কে কৃষকরা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৮৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাটবাজার ও প্রত্যন্ত অঞ্চলের ছোট দোকান গুলোতে অবাধে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কীটনাশক ঔষধ। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা। ফলন বিপর্যয়, উৎপাদন খরচ বৃদ্ধি ও ক্ষতিকর পোকার আক্রমণ ঠেকাতে কৃষকরা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। গত রবিবার উপজেলার কাপাসাটিয়া বাজার থেকে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারগণ আব্দুল হামিদের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করে তা ধ্বংস করেন।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামীণ কৃষকদের কাছে নিম্নমানের কীটনাশক অবাধে বিক্রি হচ্ছে। অধিকাংশ কৃষক আসল-নকল কিংবা মেয়াদ যাচাই না করেই এসব কিনে কৃষি জমিতে প্রয়োগ করছেন। জমিতে ব্যবহার করার পর কার্যকারিতা না থাকায় তারা বুঝতে পারেন ওই কীটনাশকে ভেজাল ছিলো।

স্থানীয় কৃষক লালু মিয়া অভিযোগ করে বলেন, আমরা ভেজাল কীটনাশক কিনে ক্ষতিগ্রস্থ হচ্ছি। হামিদের দোকান থেকেই কিটনাশক কিনে ক্ষেতে দেই। আল্লাহই জানেন আমার ফসল যে কি হয় ?

আরেক কৃষক এমদাদুল হক বলেন, আগেও সারের মধ্যে লবণ মিশিয়ে ভেজাল বিক্রি করেছিল। ধরা পড়ে জরিমানাও দিয়েছিল। কিন্তু এখনও ভেজাল কীটনাশক বিক্রি করছে। আমরা এ নিয়ে খুব আতঙ্কে আছি।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. রায়হানুল হক জানান, আমরা ওই দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কিছু কীটনাশক পেয়েছি। পরবর্তীতে তা ধ্বংস করা হয় এবং দোকান মালিককে শোকজ করা হয়েছে। আমরা নিয়মিত মনিটরিং করছি। কৃষকদের ক্ষতি হতে পারে এমন কোনো বালাইনাশক বিক্রি করলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com