মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫৪ পঠিত


কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার দুপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় ও আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, উপজেলা বিএনপির সভাপতি এম.এ খায়ের, বিএনপি নেতা নাজিম উদ্দীন মণ্ডল, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির ও সদস্য সচিব সোলায়মান হক

এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল ও সদস্য সচিব শেখ রবিন, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ উপজেলার আট ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com