মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

বাপাউবো’র কর্মকর্তাদের সাথে দুর্গাপুরে মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৫৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নদী ভাঙন ও নদী শাসন নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে সকল শ্রেনী পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে সোমেশ^রী নদীর ভাঙ্গন ও নদী শাসন নিয়ে আলোচনা করেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক এম রফিকুল ইসলাম, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত, সিপিবি সভাপতি আলকাছ উদ্দীন মীর, বাংলাদেশ জামায়েতে ইসলামী পৌরশাখার সভাপতি হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ।

এছাড়া নদী ভাঙ্গন ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন, পানি উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় কার্যালয়ের প্রকৌশলী মো. জাকির হোসেন, জুনিয়র প্রকৌশলী এস এম সামিউল জাওয়াদি, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী ইব্রাহীম খলিল উল্লাহ খান, সার্ভেয়ার প্রকৌশলী মো. জাভেদ ইসলাম।

বক্তারা বলেন, নেত্রকোনার মধ্যে দুর্গাপুর একটি অবহেলিত উপজেলা। প্রতিবছরই পাহাড়ি ঢলে সোমেশ^রী নদীর পানি ফুসলে উঠে বন্যার সৃষ্টি হয়। নদী খনন না করার কারনে বন্যায় বহু ফসল নস্ট হয়। পানি উন্নয়ন বোর্ড যে সামগ্রী দিয়ে যে বাঁধ দিয়েছে তা নি¤œ মানের। বিভিন্ন নদীর মুখ বন্ধ হয়ে গেছে। নদী ভাঙ্গনের ফলে সীমান্তবর্তী সড়ক ভারতের অভ্যন্তরে চলে যাওয়ায় বাংলাদেশী জনগনের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসকল বিষয় গুলো সরেজমিনে তদন্ত সাপেক্ষে, দ্রুত সমাধান করার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com