মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘অভয়াশ্রম গড়ে তুলি – দেশি মাছে দেশ ভরি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মৎসচাষী ও কৃষকদের অংশগ্রহনে নানা কর্মসুচীর মাধ্যমে এ মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে র‌্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভার মাধ্যমে মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়। পরবর্তিতে উপজেলা পরিষদ মিলনায়তন সমাজসেবা অফিসার মাসুল তালুকদার এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস অফিসার শিরিন আক্তার বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ, স্থানীয় মৎস চাষিগণ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চাকা ঘোড়াতে এবং দেশকে এগিয়ে নিয়ে হলে মৎস চাষের কোন বিকল্প নাই। সারাদেশে মৎস চাষে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে, বিলুপ্ত প্রজাতির মাছের চাষ বাড়াতে হবে। সরকারি পুকুর গুলোকে মৎস চাষের উপযোগি করে চাষি অথবা যুবকদের হাতে দিতে হবে। এ কাজে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়। আলোচনা শেষে বিভিন্ন পুকুরে পোনা অবমুক্ত করা হয় এবং সফল মৎস চাষিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com