মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় মহাদেও নদ থেকে বালু জব্দ, নৌকা মালিককে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮৩ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদ থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ নৌকা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে বিশরপাশা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আদালতে অভিযুক্ত চামারদানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বাবুল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

পরে জরিমানার অর্থ আদায় করে ভবিষ্যতে এ ধরনের কাজে জড়াবেন না—এ মুচলেকা নেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। এসময় তার নৌকা থেকে প্রায় ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়। বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. শাহীদুল ইসলাম শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com