মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২০৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যজীবী—মো. সাইরুল ইসলাম, মো. মানিক আজাদ ও বাছির উদ্দিন তালুকদার—কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো. মাহমুদুল হাসান , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com