মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে কবিরাজের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২১৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে নিয়ে প্রচারিত সংবাদ অসত্য ও বানোয়াট দাবী করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কবিরাজ মো. জালাল উদ্দিন। শনিবার (১৬ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে অন্ধ কবিরাজ জালাল উদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তারই বড় ভাই রমজান আলী। 

তিনি জানান, দৃষ্টিহীন হয়েও ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে দীর্ঘ প্রায় ৭-৮ বছর ধরে শিশু, নারী-পুরুষের নানা ধরনের রোগ-বালাই, পারিবারিক জটিলতা ইত্যাদির সমাধানে তিনি চেষ্টা চালিয়ে আসছেন। এর বিনিময়ে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক গ্রহণ না করে, উপকার পাওয়া রোগীরা স্বেচ্ছায় যা প্রদান করেন তাই গ্রহণ করেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ইতোমধ্যে কয়েক হাজার মানুষ তাঁর চিকিৎসা কার্যক্রম থেকে উপকৃত হয়েছেন এবং স্থানীয় এলাকার পাশাপাশি দূরদূরান্ত থেকেও বহু মানুষ আমার কাছে চিকিৎসা নিতে আসেন। আমি মহান আল্লাহর কালাম দিয়ে চেস্টা করি সকলকে ভালো করে ‍তুলতে।

তবে সম্প্রতি এনটিভি অনলাইনসহ কয়েকটি অনলাইন পোর্টালে তাঁর কার্যক্রম নিয়ে অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবী করেন জালাল উদ্দিন। তিনি এসব সংবাদকে ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কবিরাজ মো. জালাল উদ্দিন, আবুল মিয়া, কামাল উদ্দিন, দেলোয়ার হোসেন, মঞ্জুরুল হক, জামাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com