মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় ভারতীয় মদসহ যুবক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৯৪ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় ৩০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে রংছাতি ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী সহ ৩০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের কদমতলা এলাকায় কৌশলে অভিযান চালানো হয়। এসময় ৩০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী মো. নাজির হোসেন (৩৯) কে আটক করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের তেরতোপা বাঘবেড় (কদমতলা) গ্রামের এলোম উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির স্বীকার করেছে, প্রায় তিন মাস ধরে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে  জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com