মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম টুটুনের জানাজা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৪১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটুনের জানাজা শুক্রবার সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

গত সোমবার (১১ আগস্ট) ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট)  বিকেলে তার মরদেহ ভারত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

শুক্রবার বিকাল ৩টায় কলমাকান্দা উপজেলা স্টেডিয়াম মাঠে প্রথম জানাজা এবং বিকাল ৪টায় নিজ গ্রাম সদর ইউনিয়নের চত্রংপুর মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী, সাবেক এমপি আশরাফ খান, জেলা বিএনপির নেতা এডভোকেট মাহফুজুল হক, ভিপি আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ এজমল হোসেন পাইলট, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল আওয়াল, সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, অঙ্গসহযোগী সংগঠন এবং এলাকার অসংখ্য মানুষ অংশ নেন।

মরহুম আনোয়ারুল ইসলাম টুটুন ছিলেন কলমাকান্দার চত্রংপুর গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল মালেকের জ্যেষ্ঠ সন্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com