মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৮৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে আড়াই বছর বয়সী নীরব  নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার আগে উপজেলার বড়খাঁপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নীরব ওই গ্রামের আলী হোসেন ও সালমা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে মা সালমা আক্তার তাকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান। একপর্যায়ে মায়ের অজান্তে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে পড়ে যায় নীরব। কিছুক্ষণ পর শিশুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে নীরবের দাদি পুকুরের পানিতে নড়াচড়া দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা পুকুরে নেমে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ নাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com