মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

ইউনিয়ন থেকে গ্রাম বিচ্ছিন্ন করার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩০৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুটি ইউনিয়ন থেকে সাতটি গ্রাম কেটে অন্য উপজেলায় নেয়ার চক্রান্তের প্রতিবাদে সর্বস্তরের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন আসাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা বিএনপি‘র সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, ইলিয়াস আব্বাসী সহ অন্যান্য নেতাকর্মীগণ। এছাড়া উপস্থিত ছিলেন, সাবকে প্রধান শিক্ষক স্বপন সান্যাল, এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারী, জয়নাল আবেদীন মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রাম কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দুর্গাপুর উপজেলা থেকে ৭টি গ্রাম কেটে নেয়ার যে পায়তারা চলছে আমরা তা মানবো না। বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা দুর্গাপুর উপজেলার সাথে আছি এবং এই উপজেলার সাথেই থাকবো। একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করার স্বার্থে এই চক্রান্তে লিপ্ত হয়েছে আমরা তা কোন ক্রমেই করতে দিবো না।

আমাদের দাবী না মানা হলে, আজকে মানববন্ধন করছি, প্রয়োজন হলে হরতাল করবো, জেলা ও বিভাগে গিয়ে মানববন্ধন করবো। তবুও আমাদের ন্যায্য দাবী আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ্। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com