মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

যুবরাই গড়বে টেকসই কৃষির সবুজ বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮৯ পঠিত

খাদিজা আকতার ও রোখসানা রুমি নেত্রকোনা থেকে : চারদিকে যখন হাহাকার, ক্ষয় আর বিনাশ তখন বার বার ঘুরে দাঁড়ায় তরুণ প্রজন্ম। জাগিয়ে রাখে কৃষি, পরিবেশ পরিবার, সমাজ ও রাষ্ট্র। বাঁচিয়ে রাখে পরিবেশ, কৃষি, মানবিকতা, বৈচিত্র্যতা, সভ্যতা। যুবরাই তৈরী করেছে দেয়াল চিত্র, জানিয়ে দিয়েছে নিয়ম মানার নীতি, যানজটমুক্ত বাংলাদেশ, শিখিয়ে দিয়েছে তোমরা এভাবে চলো। তোমাদের কাজে ভুল আছে, তোমরা বৈষম্যের বাংলাদেশ গড়ে তুলেছিলে। আমারা সেই দেয়াল ভেঙ্গে দিয়েছি। যুবদের স্বপ্নগুলো মিলিত হতে চায়। তৈরী করতে চায় টেকসই, ন্যায্যতা, মানবিকতা, সবুজ বাংলাদেশ।

১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নেত্রকোনায় সবুজ সংহতি, শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি ও আব্বাছিয়া উচ্চবিদ্যালয়ের আয়োজনে ও বারসিকের সহযোগিতায় যুবদের জ্ঞানশক্তি ও স্থানীয় অভিযোজন কৌশল দিয়ে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চায় তৈরী হবে খাদ্যসার্বভৌমত্ব ও আগামির বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে র‌্যালি, আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথমেই যুবউন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সাকুয়,নেত্রকোনায় র‌্যালিতে অংশগ্রহণ করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস, পুলিশ সুপার সায়েম মাহমুদ,ডা. মো. গোলাম মাওলা, যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন, সাংবাদিকসহ সররকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ।

দিবসের অংশহিসেবে কাইলাটি ইউনিয়নের আব্বাছিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ সাংবাদিক মির্জা হৃদয় সাগর, সাংবাদিক পরিবেশ কর্মী আরফিন রাসেল ও প্রবীণ কৃষক নাসির উদ্দিন।

আলোচনায় প্রধান শিক্ষক আব্দুর রশিদ “পারিবারিক কৃষি, রাসায়নিক কৃষিকে না বলা, পারিবারিক কৃষি চর্চা, প্রান্তিক কৃষকদের অধিকার সুরক্ষা, কৃষকের স্থানীয় বীজসম্পদ সংরক্ষণ, কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা, জৈবকৃষি চর্চা, ভূ গর্ভের পানির ব্যবহার কমিয়ে আনা, ফসলবৈচিত্র্য বৃদ্ধি করা, জৈবকৃষি চর্চাকে সম্প্রসারণ, বৈচিত্র্য ও আন্তনির্ভরশীলতা, বৃষ্টির পানি সংরক্ষণ, মাটিকে ভালো রাখা, বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন“ আগামির টেকসই কৃষি ও কৃষিপ্রবেশকে যুবরাই বাঁচাতে হবে। যুবদের হাতেই এ¦ই বাংলাদেশে নিরাপদ টেকসই কৃষির প্রচলন তৈরী হবে। পরিবেশ-প্রতিবেশ-জলবায়ু-প্রকৃতি নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনায় প্রবীণ কৃষক নাসির উদ্দিন বলেন, “আজ যারা যুব আগামিদিনে অনেকেই কৃষক হবেন। আমরা সবাই নিজের বাড়িতে,বাড়ির বিরছাতে রাসায়নিক সার ছাড়াই ফসল ফলাই, আমাদের পরিবারে যে কৃষি কাজ করি এগুলো নিরাপদ, তবে আমরা ফসলের মূল্য পাইনা, বেচতে গেলে দাম কম, কিনতে গেলে দাম বেশী।”
যুবদের শক্তি ও লোকায়ত জ্ঞান ব্যবহার করে দুর্যোগ সামাল দিয়ে খাদ্যের সার্বভৌমত্ব তৈরী হবে। সবশেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও প্রকৃতিবন্ধনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com