মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩০৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও ডিএসকে ‘র সহায়তায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে যুব র‌্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মাধ্যমে এ দিবস পালিত হয়।

‘‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’’ এ প্রতিপাদ্যে সর্বস্তরের অংশগ্রহনে যুব র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও আফরোজা আফসানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, এনজিও সমন্বয়কারি রুপন কুমার সরকার, বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাতুল কান রুদ্র, এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার প্রমুখ। আলোচনা শেষে যুবক-যুবতীদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করছে। দেশের যুবক-যুবতীদের উদ্দ্যেক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছেন। মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com