মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

সাংবাদিক তুহিনের খুনিদের শাস্তির দাবিতে সাংবাদিক সমিতির প্রতিবাদ সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের মাধ্যমে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার  দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার রাতে (১০ আগস্ট) দুর্গাপুর পৌর শহরে সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এই প্রতিবাদ সভায় সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড়’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ:সভাপতি মামুন রণবীর, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা ,কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব,সাবেক সাধারণ সম্পাদক কলি হাসান এবং কার্যনির্বাহী সদস্য সৈকত সরকার।

আলোচনাকালে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনিদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সাংবাদিক সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। দেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান আলোচকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com