মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম টুটন আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৬১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটন (৬২) ইন্তেকাল করেছেন। সোমবার (১১ আগস্ট) আনুমানিক সকাল ১০টা ১৫ মিনিটে ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম আনোয়ারুল ইসলাম টুটন কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম আব্দুল মালেক স্যারের সুযোগ্য সন্তান। তাঁর পিতা মরহুম আব্দুল মালেক ছিলেন কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলমাকান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি।

তিনি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মামা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।

ভারত থেকে মরদেহ বাংলাদেশে পৌঁছালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com