মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩২৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১২টায় দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনের সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি তুলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ:সভাপতি মোঃ মোহন মিয়া, সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদারসহ অনেকেই।

এছাড়া সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ডাক্তার দিবালোক সিংহ এ কর্মসুচীতে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা এ ধরনের হত্যাকান্ড দেকার জন্য দেশ স্বাধীন করিনি। গণমাধ্যম বিভাগের স্বাধীনতা যদি না থেকে তাহলে রাস্ট্রের অবকাঠামোই তো ঠিক থাকে না। আমি সাংবাদিক তুহিন হত্যাকান্ডের সাথে যারা জড়িত আছে, তাদের দৃস্টান্তমুলক শাস্তি দাবি করছি।

বক্তারা বলেন, তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের একজন প্রতিবাদী সাংবাদিক। তাকে হত্যা করলেই সব কিছু শেষ হয়ে যাবে না। সারাদেশে আমরা তার লাখো ভাই এখনো বেঁচে আছি। আমরা যদি দেশের নাগরিক হই, তাহলে দেশেরও দায়িত্ব আছে এই হত্যাকান্ডের দৃস্টান্তমুলক বিচার করার। চাঁদাবাজির ছবি তুলতে গিয়ে প্রাণ দিতে হলো তুহিনকে আমরা এর দৃস্টান্তমুল শাস্তি দেখতে চাই।

সারাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ করে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। সাগর-রুনী হত্যাকান্ডসহ অন্যান্য সাংবাদিক হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করে দেশে একটি দৃস্টান্ত স্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেস্টার কাছে জোর দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com