মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৪৮ পঠিত
                 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, বাগাছাস ও বাহাছাস এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে ‘‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’’ এই প্রতিপাদ্যে আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেস্টা কমরেড দিবালোক সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি নলিনীকান্ত সরকার, আদিবাসী নেত্রী পার্বতি রিছিল, চিনু রেমা, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং, হাজং নেতা দোলন হাজং প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে নানা জাতি, কৃষ্টি-সংস্কৃতির লোক বসবাস করছে বিধায় আমাদের ইতিহাস এতো সমৃদ্ধ। কিন্ত এখন পর্যন্ত আদিবাসী জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়নি। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ভুমি রক্ষা করে তাদের জীবনমান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকল প্রতিষ্ঠান কে এগিয়ে আসার আহবান জানানো হয়। আলোচনা শেষে, আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com