মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৭৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের অন্যায্য দাবীর প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষকদের অংশগ্রহনে ঘন্টাব্যাপি মানববন্ধনে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি, মো. বজলুল কাদের এর সভাপতিত্বে, শিক্ষক এম সাইফুল্লাহ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দুর্গাপুর প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, প্রধান শিক্ষক মাঝহারুল ইসলাম, আমিনুল ইসলাম, নাসরিন রহমান, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

দীর্ঘদিন পর প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা চালু করার জন্য, মাননীয় প্রধান উপদেস্টা মহোদয় কে ধন্যবাদ জানিয়ে শিক্ষকরা বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ না দেয়ার জন্যই আমাদের এ মানববন্ধন। কারণ প্রাথমিক বিদ্যালয়ে স্বল্প আয়ের মানুষের সন্তানেরা পড়াশোনা করে। সেখানে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের সাথে বৃত্তি পরীক্ষায় অংশনেয়ার দাবী সম্পুর্নই অযৌক্তিক। আমরা সরকারি পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করছি। আর কিন্ডারগার্টেনের সিলেবাস সম্পুর্ন ভিন্ন। আমরা সবাই সচেতন থাকলে তারা কিছুতেই এই অন্যায় আবদার করতে পারবে না। প্রাথমিক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে একটি মহল যে কুরুচিপুর্ন বক্তব্য দিয়েছেন, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com