মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দুর্গাপুরে বিজয় মিছিল ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৩৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বিজয় মিছিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপি এ কর্মসুচী পালিত হয়।

এ উপলক্ষে সকাল থেকে পৌরশহরের শহীদ সন্তোষ পার্ক মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা জড়ো হয়। পরবর্তিতে এক বিশাল আনন্দ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে, উপজেলা বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আসাদ এর সঞ্চালনায়, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, এম এ জিন্নাহ্, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিএনপি নেতা ও সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গণি, উপজেলা যুবদলে সদস্য সচিব ইউসুফ খান, পৌরযুবদলের সদস্য সচিব সম্রাট গণি, উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন শাওন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমরা প্রথমেই স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন। বিজয়ের এক বছর পূর্ণ হলেও প্রত্যাশা পূরণে এখনও অনেক ঘাটতি আছে। রাষ্ট্রের সকল সেক্টরে সংস্কার চলছে, সামনে জাতীয় নির্বাচন, আমাদের সকলকে সজাক থাকতে হবে। এখনো শহীদদের হত্যার বিচার হয়নি। আমাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচার। এখনো অনেক কিছু অর্জিত হয়নি, তবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধেও আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ্।

আলোচনা শেষে, দুর্গাপুর উপজেলা থেকে যে চারজন শহীদ হয়েছেন, তাদের জিয়ারত করা হয় এবং দলীয় কার্যালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিলাদ ও দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com