মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় বৈষম্যবিরোধী আন্দোলনে চার শহীদকে শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই-আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক বেদনার সময়। সে সময় বৈষম্যবিরোধী আন্দোলনে কলমাকান্দার চার তরুণ গুলিতে প্রাণ হারান। এক বছরের ব্যবধানে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়েছে।

উপজেলার শহীদের নাম ১. শহীদ আহাদুন – (কৈলাটি ইউপি), ২. শহীদ আব্দুল আল মামুন (সদর ইউপি), ৩. শহীদ মোঃ সোহাগ মিয়া (বড়খাপন ইউপি), ৪. শহীদ মেহেদী হাসান (রংছাতি ইউপি ) (দাফন: ঢাকা)।

তাঁদের মধ্যে শহীদ মেহেদী হাসানকে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় দাফন করা হলেও, বাকি তিন শহীদের সমাধিস্থল রয়েছে কলমাকান্দায়।

আজ শ্রদ্ধা নিবেদনের সময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুল ইসলাম এবং কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম। 

ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত, বলেন, “বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো এই তরুণেরা শুধু কলমাকান্দার নয়, পুরো জাতির অহংকার। তাঁদের রক্তে রঞ্জিত হয়েছে এই মাটি। আজ তাঁদের স্মরণে আমরা মাথা নিচু করি শ্রদ্ধায়।”

বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, শহীদদের নাম ইতোমধ্যেই জাতীয় পর্যায়ের বিভিন্ন প্ল্যাটফর্মে সংরক্ষিত হয়েছে। স্থানীয়ভাবে তাঁদের নামে স্মৃতি স্তম্ভ নির্মাণ ও স্মরণোৎসব আয়োজনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com