মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে সম্মাননা পেলেন তিন সাংবাদিক

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৪৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন দুর্গাপুর প্রেসক্লাবের তিন সাংবাদিক। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার ১২ বছর পদার্পণ উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ‘র সঞ্চালনায় ও দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুসঙ্গ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা ও দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার, অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক অধ্যক্ষ ও রাজনীতিবিদ মোঃ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক ও ঢাকাস্থ দুর্গাপুর সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সহ:সভাপতি মোঃ মোহন মিয়া, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল সহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক, সুধীজন এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে, দৈনিক তথ্যধারা পািত্রকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক এইচ এম সাইদুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য ধ্রুব সরকার এবং দৈনিক বাংলার দর্পণ প্রতিনিধি ও প্রেসক্লাবের সম্মানিত সদস্য আ.ফ.ম. সফিউল্লাহ কে সম্মাননা স্ক্রেষ্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকা গত এক যুগে দুর্গাপুর উপজেলার নানা সমস্যা, প্রতিকার, সম্ভাবনা ও পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নানা প্রতিবেদন তুলে ধরছেন। বস্তনিষ্ঠ সংবাদ আর পাঠকের আস্থার কারণে পত্রিকাটি দেখতে দেখতে দীর্ঘ ১২ বছর ধরে পাঠকদের মনে আস্থার জায়গা তৈরি করেছেন। এছাড়াও বিশেষ দিনগুলোতে বিশেষ সংখ্যা প্রকাশের মাধ্যমেও দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরছে প্রতিনিয়ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com