মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

নেত্রকোনায় তারুণ্যের জলবায়ু উৎসব

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৬০ পঠিত

নেত্রকোনা থেকে, খাদিজা আক্তার লিটা ও রোখসানা রুমি : প্রাণ-প্রকৃতি-পরিবেশ-বন্যপ্রাণি-জলাভূমি-বন-হাওর সুরক্ষা ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে সবুজ সংহতি, শিক্ষা, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি ও চন্দ্রনাথ ডিগ্রী কলেজের আয়োজনে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় চন্দ্রনাথ ডিগ্রী কলেজের হলরুমে আলোচনা সভা, পরিবেশ ও জলাবয়ু নিয়ে কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে ‘তারুণ্যের জলবায়ু উৎসব’ পালিত হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লেখক, গবেষক, সম্পাদক নেত্রকোনা কৃষিজমি সুরক্ষা আন্দোলনের সভাপতি জনাব আনোয়ার হাসান, অন্যদের মাঝে বক্তব্য রাখেন, লেখক, গবেষক ও পরিবেশ কর্মী জনাব সোহরাব উদ্দিন আকন্দ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অমিয় রঞ্জন তালুকদার, জীববিজ্ঞানের প্রভাষক জহিরুল ইসলাম, ইংরেজী বিভাগের প্রভাষক জনাব হারুন-অর-রশিদ, সেভ দ্যা এনিমেলস অব সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা জেলা সবুজ সংহতির সাধারণ সম্পাদক মির্জা হৃদয় সাগর, সাংবাদিক তানভীর হায়াত খান, বারসিক‘র আঞ্চলিক সমন্বয়কারী লেখক ও গবেষক মো. অহিদুর রহমান ও চন্দ্রনাথ ডিগ্রী কলেজের  শিক্ষক ও শিক্ষার্থীরা। 

শুরুতেই বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী নেত্রকোনা অঞ্চলের প্রাণ-প্রকৃতি-পরিবেশ-বন্যপ্রাণি-জলাভূমি-বন-হাওর নিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা মাটি পানি বায়ুকে দূষিত করে নিজেরাই সংকটে নিমজ্জিত হচ্ছি। তরুণরাই পারে আগামির মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। 

প্রধান অতিথি আনোয়ার হাসান বলেন, আমাদের চারপাশে যাহা কিছু আছে প্রতিটি উপাদান মানুষের কল্যাণের জন্য সৃষ্টি। মানুষ লোভ ও লাভের আশায় প্রকৃতির প্রতিটি উপাদান ধ্বংস করছে। ধ্বংস না হওয়া পর্যন্ত মানুষ থামছেনা, প্রকৃতি যেভাবে সাজানো আছে সেভাবেই থাকতে দিতে হবে। এর ব্যতিক্রম হলেই আমরা ঝুকিতে পড়ে যাবো।

স্যাভ দ্যা এনিমেলসের সভাপতি সাংবাদিক আরেফিন রাসেল বলেন, “আমরা পরিবেশের মাটি পানি শব্দ বায়ু কে দূষণ করে মানুষের জন্য অনিরাপদ একটি পরিবেশ তৈরী করছি। বনকে ধ্বংস করে মাটির ক্ষয় বাড়িয়ে দিচ্ছি। বন্যপ্রাণীগুলো হারিয়ে যাচ্ছে। আমরা এ পর্যন্ত শতাধিক বিরল প্রজাতির প্রাণিকে লোকালয় থেকে উদ্ধার করে বনে পাঠিয়েছি। কিন্তু এগুলো সমাধান না। বনকে রক্ষা করলে প্রাণিরা তার পরিবেশে অবস্থান করতে পারবে”। অনুষ্ঠানে পরিবেশ জলবায়ু ও প্রাণ প্রকৃতি নিয়ে কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।  

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com