মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ৫০ হাজার টাকা জরিমানা ও বালু জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২২১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার  (২৮ জুলাই)  বিকেলে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত নৌকা মালিক কাসেমকেনগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। কাসেম ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে লিখিত মুচলেকা দেন এবং জরিমানার টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় প্রায় ২৫০ ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানসহ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মহাদেও নদ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিতভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com