মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে এনসিপি‘র দলীয় কার্যালয় উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২২৭ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭জুলাই) সকাল ১০.৩০ ঘটিকার সময়, দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পৌরশহরের জজ কোর্ট এলাকায় এ কার্যালয় উদ্বোধন করেন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ্ হায়দার।

সাইফুল্লাহ্ হায়দার বলেন, বাংলাদেশের নাগরিকদের নানা সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুই হবে এনসিপি। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে আমরা মানুষের পাশে দাঁড়াব। কেউ নির্যাতিত হলে আমরা তার পাশে দাঁড়িয়ে যথাযথ সমাধান নিশ্চিত করব। সাধারণ মানুষের আস্থার শেষ ভরসাই হবে এনসিপি।

তিনি আরো বলেন, যারা মনে করেন এনসিপিতে এসে চাঁদাবাজি ও দুর্নীতি করবেন তাদের বলতে চাই এনসিপিতে আপনাদের আপনার মতো সদস্যদের প্রয়োজন নেই। কেউ যদি এনসিপি‘র পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চায় সে আমাদের কেউ নয়। দুর্গাপুরের দলীয় কার্যালয়টি অত্র উপজেলাবাসীর সকল সমস্যার সমাধানের কেন্দ্র বিন্দু হয়ে উঠতে পারে। এনসিপি সারাদেশে বিস্তার লাভ করছে। আসুন আমরা ন্যায়ের পথে দাঁড়াই।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠক ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রফিকুল ইসলাম আইনী, কলমাকান্দা উপজেলা সমন্বয়ক আহমেদ সফি, দুর্গাপুর উপজেলা সমন্বয়ক রেজাউল করীম মাসুম, উপজেলা কমিটির সদস্য মামুনুর রশীদ খান, সালমান হোসাই প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com