মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে কলমাকান্দা প্রেসক্লাবের শোকসভা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৯৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে  প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক  ওবাইদুল হক পাঠান ।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ এনামূল হক তালুকদার , কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম  মামুন, দপ্তর সম্পাদক  কাজল তালুকদার, আইসিটি সম্পাদক রিনা হায়াৎ, সম্মানিত সদস্য প্রান্ত সাহা বিভাস ও  আব্দুর রশিদ।

সভায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সদস্যরা শোক প্রকাশ করে বলেন, “এই মর্মান্তিক ঘটনায় জাতি শোকাহত, আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি শোক প্রস্তাব গৃহীত হয় এবং তা যথাযথ মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com