মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলো দুর্গাপুর প্রেসক্লাব

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭২ পঠিত
oplus_0

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দুর্গাপুর প্রেসক্লাব। সোমবার (২১ জুলাই) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে সংবর্ধনা পূর্ব আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম রফিক সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, নাভিদ রেজওয়ানুল কবীর একজন দক্ষকর্মী এবং সাংবাদিকবান্ধব ইউএনও ছিলেন। তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধার চোখে দেখতেন। আমরা আশা করি নতুন কর্মস্থলে গিয়েও দুর্গাপুরের মানুষকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর।

নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, দুর্গাপুর একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার মানুষ খুবই আন্তরিক। যতদিন দুর্গাপুরে ছিলাম, সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com