মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪৩২ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌরশহরের ফজলুল উলুম কারিমিয়া মাদরাসা মিলনায়তনে কোরআন তেলওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মজীবন নিয়ে আলোচনা করেন, মাদরারসার মোহতামিম হাফেজ মাওলানা জাকারিয়া, মাওলানা ওসমান গণি, সাংবাদিক শাহিন আলম, স্বজন সমাবেশের যুগ্ন-আহবায়ক প্রভাষক জুয়েল রানা, মাওলানা রিয়াজুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম, শিক্ষার্থী আজিজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

‘‘তোমার কীর্তির চেয়ে, তুমি যে মহৎ’’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি তার শ্রমের মাধ্যমে তিল তিল করে প্রায় ৪৫টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নিজের দেশের কথা ভেবে, যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে দেশেই তৈরি করেছেন নানা ধরনের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান। তিনি যুব সমাজের আইকন হিসেবে সকলের মাঝে বেঁচে থাকবেন।

আলোচনা শেষে মাওলানা ওসমান গণি‘র পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com