দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনার দুর্গাপুরে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার ১২ (জুলাই) থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে সিনিয়র সিটিজেন, প্রসূতি ও করোনাযুদ্ধে প্রথম সারিতে থাকা ব্যক্তিদের এ টিকা দেওয়া হবে।
টিকাদান ছাড়াও রোগী শনাক্তে করা হচ্ছে পরীক্ষা এবং গুরুতর আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার বানানোর পরিকল্পনাও রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। আইডি কার্ড থাকলেই এ টিকা নেওয়া যাবে। হাসপাতালে অন্যানে সেবাদানের পাশাপাশি নিয়মিত চলবে এ কার্যক্রম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার বলেন, সারাদেশে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দুর্গাপুর উপজেলার মানুষের নিরাপত্তায় করোনা প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে, প্রয়োজন হলে আরও আনা হবে। এ ছাড়া এলাকায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি। জনসচেতনতা বৃদ্ধির জন সকলকে এ তথ্য ছড়িয়ে দেয়ার জন্য আহবান জানিয়েছেন ডাঃ রাফিউল ইসলাম।
Leave a Reply