মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৩২ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের গোড়াগাঁও গ্রামে পুকুরে ডুবে রাব্বি নামে দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত রাব্বি ওই গ্রামের মো. কামাল মিয়া ও রাজিনা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে রাব্বি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে লেংগুড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. সেলিম হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, লেংগুড়া ইউনিয়নের গোড়াগাঁও গ্রামে পুকুরে  ডুবে মারা যাওয়া শিশু রাব্বির বিষয়টি আমরা এখন জানলাম, প্রয়োজনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com