বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কুকুর বিড়ালের ঔষধসহ পৌনে দুই কোটি টাকার ভারতীয় পন্য আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯৮ পঠিত



সিলেট প্রতিনিধি : আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ সহ পৌনে দুই কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর শান্তিগঞ্জ ক্যাম্পের একটি টিম, বিজিবি সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবির একটি টিম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার সংলগ্ন সুনামগঞ্জ-ঢাকাগামী সড়কে কাভার্ড ভ্যান থেকে ঔষধপত্র কসমেটিকস সহ বিভিন্ন চোরাচালানী পণ্য সামগ্রী জব্দ করে বৃহস্পতিবার মধ্যরাত পরবর্তী সময়ে। শুক্রবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের ২৮-বিজিবি সুনামগঞ্জের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।


বিজিবির মিডিয়া সেল জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিত্বে সুনামগঞ্জ-ঢাকাগামী সড়কের জগন্নাথপুরের হায়দারপুর এলাকা থেকে সড়কে থাকা একটি কাভার্ড ভ্যানে সেনাবাহিনী –বিজিবি তল্লাশী চালিয়ে ভারত থেকে আমদানি নিষিদ্ধ কুকুর-বিড়ালের বিভিন্ন রোগের প্রতিষেধক ১৪৮৭২ বক্স ঔষধ, ১৮৯৭৭ পিস বিভিন্ন ধরণের কসমেটিকস জব্দ করে।
অভিযানে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের মেজর আসিফ রানা আনীক, বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক কাম ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার রফিকুল ইসলাম সহ সেনা ও বিজিবির সদস্যরা অংশ নেন।


বিজিবি সিলেট সেক্টরের ২৮-বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক (সিও বিজিবি) লে, কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান,জব্দকৃত কাভার্ড ভ্যান,ঔষধপত্র,কসমেটিকের মুল্য প্রায় পৌনে দুই কোটি টাকা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com