বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে বৃক্ষরোপণ করেছে সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আরিফুল ইসলাম শান্ত। বুধবার দুপুরে সুসং সরকারি কলেজ চত্বরে এ কর্মসূচিতে রোপণ করা হয় নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা।

বৃক্ষরোপন কালে অন্যদের মাঝে, কলেজের সিনিয়র প্রভাষক জিয়াউর রহমান, তাপস চন্দ্র দাস, জালমগীর হোসেন, ছাত্রদল এর সদস্য জাহাঙ্গীর ইসলাম, রিজার তালুকদার, রাকিব ইসলাম, হুমায়ুন কবীর, লাদেন মিয়া সহ অন্যান্য নেতাকমীরা উপস্থিত ছিলেন।

সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আরিফুল ইসলাম শান্ত বলেন, জাতীয়তাবাদী আদর্শকে বুকে নিয়ে, আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। এরই লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক এবং অত্র এলাকার তারুন্যের আইকন ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায় আমরাও সুসং সরকারী কলেজ চত্বর সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছি।

আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। সবাই ঐক্যবদ্ধ থেকে জুলাইয়ে শহীদদের স্মৃতি ধারণ করব। সেই সাথে আমরা একটি নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপদ জনজীবন প্রত্যাশা করি। ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন সামাজিক কাজ গুলো করে সুন্দর সমাজ গড়ে তুলবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com