বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে শহীদ পরিবারে সহায়তা দিলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪১৪ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় ৪ শহীদ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা কমিটি। জেলা প্রশাসকের সহযোগিতায় এবং জেলা আহ্বায়ক শেখ হাসনাত জনির দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সংগঠক মোঃ কায়েশ আহমেদ মঙ্গলবার (৮জুলাই) বিকেলে সাংবাদিকদের জানান, ছাত্র আন্দোলনে নেত্রকোনা জেলা থেকে যারা শহীদ হয়েছেন, তাদের সকলের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য এ কার্যক্রম শুরু করা হয়েছে। গত শনিবার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পরবর্তিতে অন্যান্য উপজেলাতে পৌছে দেয়া হবে। মানবিক এ উদ্যোগে সহযোগী প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তপু, যুগ্ম সদস্যসচিব শেখ মনোয়ার জাহান অপূর্ব এবং সংগঠক ফারজানা খানম রুবি।

প্রথমেই শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের কবর জিয়ারত শেষে তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। দুর্গাপুর উপজেলা থেকে যারা শহীদ হয়েছেন তারা হলেন, শহীদ উমর ফারুক (২৫), পিতা: মোঃ আব্দুল খালেক, শহীদ জাকির হোসেন (২৪), পিতা: ফজলুর রহমান, শহীদ মাসুম বিল্লাহ (২৪), পিতা: সাইদুর রহমান, শহীদ সাইফুল ইসলাম (৩২), পিতা: সেকান্দর আলী।

মানবিক এ কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে ছাত্ররা যে ভুমিকা রেখেছে, তার কোন তুলনা নাই। এযেনো এক নতুন মুক্তিযুদ্ধ করেছে তারা। শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com