বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে বর্ষা বন্দনা উৎসব পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩১৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বর্ষা ঋতুকে আকরে ধরে নাচ-গান, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে বর্ষা বন্দনা উৎসব পালিত হয়েছে। শুক্রবার (০৪ জুলাই) রাতে স্থানীয় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের আয়োজনে এ উৎসব পালিত হয়।

সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ফরিদ আহমেদ দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি লোকান্ত শাওন, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, এডভোকেট সজয় চক্রবর্ত্তী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাবেক পরিচালক শরদিন্দু সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী, অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এম এ জিন্নাহ প্রমুখ। এছাড়া সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সদস্য ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশনেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, আমাদের দেশে সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় বসন্ত উৎসব, শরৎ উৎসব, নবান্ন উৎসব আর বর্ষা উৎসব পালন কথা হয়। আমাদের শস্য, গাছপালা আর ফলন যেটির কথা বলি না কেন, তার সবটাই বর্ষার ওপর নির্ভরশীল। অন্যান্য ঋতুর চেয়ে বর্ষা ঋতুকে প্রকৃতির রানী হিসেবে ধরা হয়। ঋতু ও প্রকৃতির রুপকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com