মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, থামছে না মৃত্যুর মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আবারও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সামির হোসেন (৭)। সে বরদল গ্রামের বিল্লাল হোসেন ও শিরিনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে সামির খেলতে বের হয়। সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। শিশুটির চাচা মুস্তাকিম হোসেন  স্থানীয়দের সঙ্গে নিয়ে বাড়ির দক্ষিণ পাশের একটি খালে তল্লাশি চালান। সন্ধ্যা ৭টার দিকে খালের পানির নিচ থেকে সামিরকে উদ্ধার করা হয়।

তাকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মানবাধিকার কর্মী শেখ শামীম বলেন, “শিশুদের নিরাপত্তায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। না হলে এ ধরনের দুর্ঘটনা থামানো যাবে না। 

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত্য)। স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে শিশুমৃত্যুর এ মিছিল থামানো সম্ভব নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com