মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় অনলাইন ‘তীর’ জুয়াড়িদের গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৪৭ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : ভারতের শিলং থেকে পরিচালিত অনলাইনভিত্তিক ‘তীর কাউন্টার’ জুয়ার সাথে জড়িত চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) পরিচালিত এই অভিযানে উপজেলার লেংগুড়া ইউনিয়নের রাজনগর এলাকা থেকে মোঃ আইনুল মিয়া (২৮) ও মোঃ সুমন মিয়া (৩৭) নামের দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা দুজনেই রাজনগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার আলামত উদ্ধার করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান জানান,  শুক্রবার বিকেলে  অভিযুক্তদের বিরুদ্ধে ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক অন্যান্য অনলাইন জুয়াড়িদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং একইসাথে দীর্ঘদিন ধরে সক্রিয় এই অনলাইন জুয়া চক্রের মূলহোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com