বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পরিচিতি ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৭১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সর্বাত্মক সাহায্য করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার’ উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাপাসাটিয়া বাজারে সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায়, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি জুয়েল রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার মহাসচিব মো. নুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সংস্থার যুগ্ন-মহাসচিব আব্দুল্লাহ্ আল মামুন, সিনিয়র যুগ্ন-মহাসচিব কাজী জবিন আহম্মেদ, সহকারী পরিচালক নুরুন নাহার মিশু, অতি: পরিচালক জাহাঙ্গীর আলম মিলন, কেন্দ্রীয় পরিচালক মিলাদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মাদক ও জঙ্গী মুক্ত দেশ গঠনে মানবাধিকার কর্মীদের এগিয়ে আসতে হবে। নিজ স্বার্থকে পেছনে ফেলে সমাজের ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। পরিবেশ সংরক্ষণ ও দেশপ্রেমে অটুট থাকার আহবান জানাতে হবে। আমরা আশা করি, মানবাধিকার কর্মীদের মাধ্যমে এগিয়ে যাবে এই মহৎ কার্যক্রমটি। আলোচনা শেষে উপজেলা কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com