দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘সত্যে তথ্যে সবার আগে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সর্বস্তরের অংশগ্রহনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বর্ষপূতি অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কালের কন্ঠ প্রতিনিধি আল নোমান শান্ত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর। অন্যদের মাঝে, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র সহ প্রেসক্লাবের সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ আলোচনা করেন।
কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সফল যাত্রার প্রশংসা করে বক্তারা বলেন, বস্তনিষ্ঠ সংবাদ প্রচার এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। এক বছরের পথচলা শুধু সময়ের হিসেব নয়, এটি গুণগত মান, সততা ও সাহসিকতার সফল প্রমাণ রেখেছে। দুর্গাপুর উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিনিধি যে দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছেন উপস্থিত সকলেই তার প্রসংশা করেন। আলোচনা শেষে, কেটে বর্ষপুর্তি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু করেন আমন্ত্রীত অতিথিগণ।
Leave a Reply