বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩৩ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কলমাকান্দা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান। সোমবার রাতে ওসির সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও সাংবাদিকদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। এই মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক দ্রব্যসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বিষয়গুলো শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠান, সাংবাদিক এনামুল হক তালুকদার, আব্দুর রশিদ আকন্দ, প্রান্ত সাহা বিভাস, মো. রিপন মিয়া, কাজল তালুকদার, জহিরুল ইসলাম মামুন, কামাল পাশা, আব্দুর রশিদ, নাজমুল হুদা ও রেজাউল করিম রজব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com