বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে তিনদিন ব্যাপী শাস্ত্রীয় সংগীত প্রশিক্ষণ সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৪৫ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শেষ হলো ৩ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২৮জুন) একাডেমি মিলনায়তনে এ কর্মশালা শেষ হয়। এ কর্মশালার উদ্বোধন করেন একাডেমির নির্বাহী সদস্য, আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী হাজং।

প্রশিক্ষণ পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং, প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সঙ্গীত বিভাগের প্রভাষক তোবারক হোসেন খোকন, একাডেমির তালযন্ত্র শিক্ষক সুমার্শন মাঝি, শিক্ষক লক্ষণ পান্ডে প্রমুখ। কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণ সমন্বয়কারী, একাডেমির অন্যান্য কর্মকর্তাগণ ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কন্ঠ সঙ্গীতের উপর ভালো দক্ষতা অর্জন করতে হলে, শাস্ত্রীয় সংগীত শিক্ষার কোন বিকল্প নাই। সে জন্য শাস্ত্রীয় সংগীত সম্পর্কে আরো ভালো কিছু জানতে হলে প্রশিক্ষণ গ্রহনেরও কোন বিকল্প নাই। এতে করে ওই বিষয় সম্পর্কে বিষদ জানা বা আয়ত্বে আনা যায়। এ যাবৎকাল অত্র একাডেমিতে শাস্ত্রীয় সঙ্গীতের উপর যত গুলো প্রশিক্ষণ হয়েছে, সব গুলোর চেয়ে এই তিনদিনের এই প্রশিক্ষণ সফল হয়েছে। এই প্রশিক্ষণ থেকে হাতে কলমে শিক্ষাগ্রহন করতে পেরেছে বলে জানান শিক্ষার্থীরা। সেইসাথে আগামীতেও সঙ্গীতের উপর এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখতে অনুরোধ জানান অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।   

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com