বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৫৪ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে মো. উজাইফা (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  (২৬জুন) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাবনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজাইফা উপজেলার বাবনি গ্রামের মো. এমরুল হক ও আকলিয়া বেগম দম্পতির  সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, খেলাধুলা করতে করতে উজাইফা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পূর্ব পাশে একটি ডোবায় তাকে ভাসতে দেখেন স্থানীয় একাধিক নারী। তাদের চিৎকারে শিশুটির বড় চাচা দৌড়ে গিয়ে দ্রুত ডোবা থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কলমাকান্দা থানার এসআই সারোয়ার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এবিষয়ে কলমাকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, রাতেই পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com