বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৪৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় কালচারাল একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা কবি বিদ্যুৎ সরকার, সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, একাডেমির সাবেক গবেষণা কর্মকর্তা সৃজন সাংমা। পরে সঙ্গীত পরিবেশন করেন, সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা, প্রভাষক ও সাংবাদিক তোবারক হোসেন খোকন।

আলোচনায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র। তাদের অবদান কেবল সাহিত্য ও শিল্পকে সমৃদ্ধ করেনি, বরং আমাদের জাতীয় চেতনা ও চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। রবীন্দ্রনাথ যেখানে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে সমাজের উন্নয়ন ও পরিবর্তনের কথা বলেছেন, সেখানে নজরুল তার কলমকে শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের এ দুই কবির সাহিত্য ও শিল্পকর্ম আরও গভীরভাবে চর্চা করতে আহবান জানান। আলোচনা শেষে কালচারাল একাডেমির শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব গান এবং গানের সঙ্গে নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com