বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : “প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এ প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার সকালে উপজেলায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের (PCC) সহযোগিতা  র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

আলোচনা সভায় ইউএনও বলেন, প্লাস্টিক এখন বৈশ্বিক বিপর্যয়ের অন্যতম কারণ। এই দূষণ রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কলি আক্তার, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, মানবাধিকার কর্মী অঞ্জন সাংমা ও মোনালিশা হাজং প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে হবে। প্লাস্টিক পণ্য ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার এবং গাছ লাগানোর ওপর জোর দেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com