বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

বেঁজগাঁওয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩১ পঠিত

স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেঁজগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বাদ জুমা  আটিগাঁও যাত্রিক সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের  মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কুদ্দুছ হাওলাদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা শামীম হাবিব। এছাড়াও বক্তব্য রাখেন, বেঁজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মাঝি, উপজেলা বিএনপির নেতা মাইনুল ইসলাম ভূঁইয়া,  ইউনিয়ন সদস্য সচিব আবু তাহের মৃধা, বিএনপি নেতা সাওখাত হোসেন রিংকু , ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (ভার:)  ফরহাদ হোসেন হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা দলকে দলের জায়গায় রাখতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে নেতাকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে, আমরা তাকেই মেনে নিবো । তেলবাজির রাজনীতি এ ব্যানারে ছিল না, এটাই আমাদের একতার নিদর্শন।

স্থানীয় নেতারা আরও বলেন, বিগত এক যুগ ধরে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করতে পারিনি। আজকের এ আয়োজন আমাদের ঐক্য ও প্রত্যয়কে দৃঢ় করেছে। অনুষ্ঠানে লৌহজং উপজেলা এবং বেঁজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com