বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে বিনামুল্যে সার ও বীজ বিতরন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৬০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক ২১৫০ জন কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমে ২০২৪-২৫ অর্থ বছরে উফশী রোপা আমন প্রনোদনা কর্মসুচীর আওতায় বিনামুল্যে উফশী ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহায়তায় বিতরন পুর্ব আলোচনায় উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কামরুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার জনাব আনিসুর রহমান আকন্দ, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার কৃষিবিদ রায়হানুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর প্রমুখ।

বক্তারা বলেন, অনাবাদী পতিত জমি কিংবা কৃষি জমিতে উফশী জাতের ধান রোপন করে দেশকে সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ এ বীজ বিতরণ করা হচ্ছে। সরকার ভুর্তকী দিয়ে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করে কৃষকদের মাঝে যে সারা জাগিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আলোচনা শেষে, উপজেলার ২১৫০ জন কৃষককে ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com