বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে আস্থা প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৩৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশে নতুন সমাজ বিনির্মানে যুবকদের ভুমি অপরিশীম। রাষ্ট্র তথা সমাজের নানা ক্ষেত্রে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদেরকে দায়িত্ববান ও আত্মনির্ভরশীল করে সু-সংগঠিত উৎপাদনমুখী শক্তিতে রূপদান করতে যুব ফোরামের মাধ্যমে কাজ করছে স্থানীয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত ‘আস্থা’ প্রকল্প।

ওই প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগে ২৮টি উপজেলায় যুব ফোরাম গঠনের মাধ্যমে শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে ত্বরান্বিত করার জন্য নেত্রকোর দুর্গাপুরে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ডিএসকে মিলনায়তনে, যুব ফোরামের সদস্য এস এম শাহীনের সঞ্চালনায়, উপজেলা কমিটির আহবায়ক রাজেশ গৌড় এর সভাপতিত্বে, শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে ত্বরান্বিত করতে যুবদের করণীয় বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, সুইজারল্যান্ড এম্বেসির হেড অফ কো-অপারেশন করিন আলেকজান্ড্রা, এম্বেসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, রূপান্তর সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, দুর্গাপুর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, নাগরিক প্লাটফর্মের আহবায়ক হারাধন সাহা প্রমুখ।

বক্তারা, সহনশীল ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে প্রান্তিক যুবশক্তি, বাল্যবিয়ে ও মাদক নির্মুল, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষমতায়ন জোরারোপ করে তুলতে, উপজেলা প্রশাসন সহ নিজ নিজ অবস্থান থেকে যুব ফোরামের সদস্যদের সহায়তা করার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com