বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে বিশ্বজিৎ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২১ জুন) সকালের দিকে উপজেলার হিন্দু চকপাড়া ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।নিহত বিশ্বজিৎ উপজেলার সদর ইউনিয়নের হিন্দু চকপাড়া গ্রামের অনিলের ছেলে। তার মরদেহের পাশে মদের বোতল ও ট্যাপেন্ডাল জাতীয় ঔষধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় এক নারী প্রথম মরদেহটি দেখতে পান। এরপর তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।স্থানীয়দের ধারণা, বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। তবে পুলিশ বলছে, তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com