বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় ২৮ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৪

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৫৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে  খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ২৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে আটককৃতদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, আতিকুর রহমান গাজী (৬০), মোঃ জামাল তালুকদার (৫৫),  তপন চন্দ্র সাহা (৫৫), নির্মল আচার্য্য (২৭)।

এ ঘটনায় কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামীম খাঁন।

পুলিশ  সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্থানীয় একটি ঘর থেকে ২৮ বস্তা খাদ্য অধিদপ্তরের সরকারি চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় প্রায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসব বস্তায় সরকারি গুদামের সিল ও “সরকারি কাজে ব্যবহারের জন্য” লেখা ছিল।

সরকারি চাল মজুদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ওই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।

কলমাকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। আটকৃতদের দায়েরকৃত ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালত সোর্পদ করা হয়েছে। সরকারি চাল মজুদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। জব্দকৃত চাল থানায় রাখা হয়েছে।  তদন্ত সাপেক্ষে চালের উৎস ও পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com