বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩১৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে মো. নাঈম (৫) নামের এক শিশুর মুত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের হার্ডওয়্যার এন্ড ওয়ার্কসপ ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

নিহতের পিতা সিদ্দিকুর রহমান জানান, এটাই যে আমার দোকানের নাঈমের জীবনের শেষ আসা, আমি তো বুঝতে পারিনি। আপনার আমার ছেলের জন্য দোয়া করবেন। কান্না জড়িত কেন্ঠ তিনি বলেন, সারাদিন ওয়ার্কসপের দোকানে বেচাকেনা করছিলাম। এমন সময় বিকাল ৩টার দিকে দোকানে আসে নাঈম। দোকানে অন্য লোক বসিয়ে মেঝো ছেলেকে ভর্তি করানোর জন্য ঝাঞ্জাইল মাদরাসায় গিয়েছি। দোকানের পাশেই ছিলো অটোরিকশার ব্যাটারী চার্জের দোকান। সকলের অগোচরে ওই দোকানে গিয়ে ইলেকট্রিক তারে হাত দিতেই, বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নাঈম। এমন জানলে আমি মাদরাসায় যেতাম না। পরবর্তিতে আশপাশের লোকজনের সহায়তায় নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান শিশু মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুটি হৃদয় বিদারক, কোন অভিযোগ নাই বিধায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com