বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় কোটি টাকার তক্ষক উদ্ধার, গ্রেফতার ৯

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় পাচারের সময় কোটি টাকার হাঁসপায়া তক্ষকসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে কলমাকান্দা ইউনিয়নের চিনাহালা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাকালে এসআই (নিঃ) মো. আবু হানিফার নেতৃত্বে একটি সন্দেহভাজন হাইয়েস মাইক্রোবাস আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ঝুড়ির ভিতরে কালো-খয়েরি রঙের হাঁসপায়া তক্ষক (Gekko Gecko) উদ্ধার করা হয়।

গাড়িতে থাকা ৯ জন তক্ষক বহনের বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের সদস্য হতে পারে।

গ্রেফতারকৃতরা হলেন – মোঃ শফিকুল ইসলাম (৫০), তানভীর হাসান (২৫), মোঃ শাকিল মিয়া (২৭), এসএম শিবলুর রহমান (৪৪), নুরুল ইসলাম (৪৩), আছমত আলী (৪৫), আব্দুল আজিজ (৬০), আব্দুল জলিল (৬৩) ও ফয়সাল (২৭)। এদের মধ্যে অধিকাংশের স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় হলেও একজনের বাড়ি বরিশাল ও অপর একজনের মানিকগঞ্জ জেলায়।

এ ছাড়া স্থানীয়ভাবে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের আলম, খালেক ও সুমনের সহযোগিতায় চক্রটি বন্যপ্রাণী শিকারে জড়িত ছিল বলে পুলিশের ধারণা।

এ ঘটনায় কলমাকান্দা থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৬(১)/৩৪(খ) ধারায় মামলা (মামলা নং-০৯, তারিখ-১৫/০৬/২০২৫) দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের সময় কোটি টাকার হাঁসপায়া তক্ষকসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাচারচক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ আরও জানায়, আন্তর্জাতিক বাজারে হাঁসপায়া তক্ষকের দাম কয়েক কোটি টাকা পর্যন্ত ওঠে। এ কারণেই অনেক চোরাচালান চক্র এই বিপন্ন বন্যপ্রাণীটিকে পাচারের চেষ্টা করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com